By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: আল আকসা বন্ধ রেখেছে ইসরায়েল, নামাজে বাধা
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > আল আকসা বন্ধ রেখেছে ইসরায়েল, নামাজে বাধা
আন্তর্জাতিক

আল আকসা বন্ধ রেখেছে ইসরায়েল, নামাজে বাধা

Rezaul Karim
Last updated: March 18, 2026 2:44 pm
Rezaul Karim
Share
SHARE

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের আশপাশে ইসরায়েলি বাহিনীর কঠোর ব্যবস্থা আরও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জেরুজালেমের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের তারাবিহ নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে বাব আল-আমুদ (দামেস্ক গেট) এবং বাব আল-সাহিরা এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়, এবং সেখানে জড়ো হওয়া মুসলিমদের ছত্রভঙ্গ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক জায়গায় মুসলিমদের জোরপূর্বক এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ার গ্যাসও নিক্ষেপ করা হয়েছে। ইরান যুদ্ধের পর থেকে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে অনেক ফিলিস্তিনি মসজিদে প্রবেশ করতে পারছেন না, এমনকি আশপাশেও নামাজ আদায় করা কঠিন হয়ে পড়েছে। ইশা ও তারাবিহ নামাজেও বাধা দেওয়া হয়েছে।
এর আগে, ১২ দিনের জন্য আল-আকসা মসজিদ বন্ধ রাখায় আটটি মুসলিম দেশ – কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত – তীব্র নিন্দা জানিয়েছে। যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, জেরুজালেমের পবিত্র স্থানে প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা এই পদক্ষেপকে “অবৈধ ও অযৌক্তিক” বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-আকসা মসজিদ সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রশাসনিক দায়িত্ব জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত। দেশগুলো ইসরায়েলকে আহ্বান জানিয়েছে, আল-আকসার গেট খোলা, পুরনো জেরুজালেমে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মুসলিমদের অবাধে ইবাদতের সুযোগ দেওয়া হোক।
অন্যদিকে, ইসরায়েল এসব পদক্ষেপকে নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবে দেখালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে ধর্মীয় অধিকার লঙ্ঘনের অংশ বলে উল্লেখ করেছে।
এদিকে, আল-আকসা মসজিদ বন্ধ থাকায় ঈদের নামাজ আদায়ের জন্য আল-আকসার খতিব ও সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি মুসলমানদের মসজিদের দিকে এগিয়ে গিয়ে যতটা সম্ভব কাছাকাছি স্থানে নামাজ পড়ার ফতোয়া জারি করেছেন। পাশাপাশি জেরুজালেমের অন্যান্য মসজিদে ঈদের নামাজ আয়োজন না করার আহ্বানও দিয়েছেন।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, টানা ১৭ দিনের জন্য মসজিদ বন্ধ থাকার কারণে রোববার রাতে ইসরায়েলি বাহিনী মুসলিমদের শবে কদর (লাইলাতুল কদর) পালনেও বাধা দেয়। ফলে রমজানের ২৭তম রাতটি বহু মানুষ মসজিদের বাইরে কাটাতে বাধ্য হন।

You Might Also Like

বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি

ট্রাম্পের ঝুঁকিপূর্ণ কৌশল: ইরান যুদ্ধ কি ইতিহাসের বড় ভুল?

হরমুজ সংকটের ছায়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া

ইরান রাজি না হলে হামলা আরও তীব্র হবে, হুমকি ট্রাম্পের

আশির দশকেই লেখা হয়েছিল ট্রাম্পের ইরান যুদ্ধের ‘প্লেবুক’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article জামায়াতের সঙ্গে ‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের প্রতিবাদ
Next Article নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: আহত অন্তত ৬৬, উদ্ধারে লাগতে পারে ৮-১০ ঘণ্টা

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

Iran will not be defeated by Trump’s naval blockade, can survive for a few more months: CIA report
বিশ্ব
ট্রাম্পের নৌ-অবরোধেও কাবু হবে না ইরান, টিকে থাকতে পারবে আরও কয়েক মাস: সিআইএ-র রিপোর্ট
আন্তর্জাতিক
US attacks multiple areas including Iran’s capital
বিশ্ব
Turkey has powerful missile ‘Yildirimhan’, shaking geopolitics
বিশ্ব

You Might also Like

আন্তর্জাতিক

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
আন্তর্জাতিক

ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up