আন্তর্জাতিক পর্যবেক্ষণে জানা গেছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর একটি পরীক্ষাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
রোববার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে জানানো হয়, একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রটির বাইরের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ সংক্রান্ত ল্যাবরেটরিতে আঘাত হানে।
তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। পাশাপাশি, ল্যাবরেটরির কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, সংস্থার একটি দল ঘটনাস্থলের পরীক্ষাগারে প্রবেশের অনুমতি চেয়েছে, যাতে তারা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, পারমাণবিক স্থাপনার আশেপাশে যেকোনো ধরনের হামলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।