By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: গোপনে আমিরাত সফর করলেন নেতানিয়াহু? ইরানের কড়া হুঁশিয়ারিতে নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > গোপনে আমিরাত সফর করলেন নেতানিয়াহু? ইরানের কড়া হুঁশিয়ারিতে নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে
আন্তর্জাতিক

গোপনে আমিরাত সফর করলেন নেতানিয়াহু? ইরানের কড়া হুঁশিয়ারিতে নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে

Rezaul Karim
Last updated: May 14, 2026 4:58 am
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন দাবি ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে। গত বুধবার (১৩ মে) নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, তিনি আবুধাবি সফর করেছেন। তবে সংযুক্ত আরব আমিরাত সঙ্গে সঙ্গেই এ দাবি অস্বীকার করে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আবাঘচি দাবি করেন, নেতানিয়াহুর এই গোপন সফরের ব্যাপারে তেহরান আগে থেকেই অবগত ছিল। তিনি আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আঁতাত “ক্ষমার অযোগ্য”। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, “নেতানিয়াহু নিজেই প্রকাশ্যে বলেছেন যে তিনি আমিরাতে গিয়েছিলেন। অথচ আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই এ তথ্য আমাদের নেতাদের জানিয়েছিল।” তিনি আরও বলেন, “ইরানের মহান জনগণের বিরুদ্ধে শত্রুতা করা এক ধরনের বোকামি। আর ইসরায়েলের সঙ্গে গোপন সমঝোতা কখনোই ক্ষমা করা হবে না।” ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে এ ধরনের গোপন সহযোগিতা পুরো অঞ্চলে নতুন বিভাজন তৈরি করবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এদিকে আমিরাত সরকার পুরো বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কথিত ওই সফরের কোনো বাস্তবতা নেই এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কোনো গোপন বা অনানুষ্ঠানিক যোগাযোগের ওপর নির্ভরশীল নয়। আমিরাত আরও জানায়, তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সম্পূর্ণ প্রকাশ্য এবং তা বহুল আলোচিত “আব্রাহাম চুক্তি”-র আওতায় পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর টানা প্রায় ৪০ দিন ধরে ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে অঞ্চলটি। যুদ্ধ চলাকালে ইরান একাধিকবার আমিরাতের বিভিন্ন স্থানে হামলা চালায়। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদিও আমিরাত দাবি করেছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতেই কাজ করছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, “ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক গোপন নয়; বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কূটনৈতিক কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। এসব সম্পর্ক কোনো অস্পষ্ট বা গোপন সমঝোতার ওপর ভিত্তি করে নয়।” উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। পরে একই উদ্যোগে বাহরাইন, মরক্কো ও সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে চলমান যুদ্ধ এবং ইরানের ক্রমবর্ধমান হুঁশিয়ারির কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

You Might Also Like

নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব তেহরানের

ইরানের নতুন নেতাকে হত্যা নয়: চীন

২০২৬ সালে বিশ্বে সন্ত্রাস, এ আই ও রাজনৈতিক চ্যালেঞ্জ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article New geopolitical signals in the Middle East, what does Israel want to convey by releasing ancient maps?

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

New geopolitical signals in the Middle East, what does Israel want to convey by releasing ancient maps?
বিশ্ব
মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক সংকেত, প্রাচীন মানচিত্র প্রকাশ করে কি বোঝাতে চায় ই’সরাইল?
আন্তর্জাতিক
Saudi Arabia secretly attacked Iran
বিশ্ব
ইরানের ওপর গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

১৭০ বছর পর আবারও বন্ধ ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নামের প্রতিষ্ঠান

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
আন্তর্জাতিক

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে বিশ্ব: আইইএ প্রধান

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up