চীনের সঙ্গে বাণিজ্যিক কোনো চুক্তি করলে কানাডার পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি এইসতর্কবার্তাদেনআন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।ট্রাম্প বলেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যায়, তবে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কানাডার সব পণ্যেরওপরতাৎক্ষণিক-
ভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এড়ানোর জন্য চীন কানাডাকে একটি বিকল্প পথ হিসেবে ব্যবহার করতে পারে।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, চীনের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে কানাডাকে ‘ড্রপ-অফ পোর্ট’ হিসেবে ব্যবহার করা যাবে—এমন ধারণা থাকলে তা সম্পূর্ণ ভুল। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র।সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীন সফর করেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাজোরদারের বিষয়ে আলোচনা করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।