আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮:১৫ মিনিটে জাপানের উত্তরপূর্ব উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হোক্কাইদো অঞ্চলে, হাচিনোহে থেকে ৮১ কিমি উত্তর-উত্তরপূর্ব এবং আওমোরি থেকে ১২২ কিমি পূর্ব-উত্তরপূর্বে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ কিমি গভীরে সংঘটিত হয়েছে।
মিটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) ভূমিকম্পের পরে হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে। তাদের সতর্কতার অনুযায়ী, সুনামির সময় পানি প্রায় ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঠতে পারে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
