বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে খাবার বিতরণ করেছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানও সেখানে ছিলেন।
তবে অনুষ্ঠানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুল তথ্য ছড়ানোর বিষয়ে চীনা দূতাবাস সতর্ক করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, এই উদ্যোগটি পুরোপুরি চীনা দূতাবাসের নিজের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য প্রচার করা হয়েছে, তা সঠিক নয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, “আমরা কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্ট লক্ষ্য করেছি যা ঘটনার সঙ্গে মেলে না। আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ মনোভাব পুনর্ব্যক্ত করছি এবং নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনকে সমর্থন করি। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে আমরা দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা নিয়ে আসব।”
বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টে এই অনুষ্ঠানকে যৌথ উদ্যোগ হিসেবে দেখানো হলেও, তা দূতাবাসের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।