যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার লক্ষ্যে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে; শুক্রবার রাতেই তারা সেখানে পৌঁছায় বলে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আরও কয়েকজন আইনপ্রণেতা। ইসলামাবাদে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স; তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনারও আলোচনায় যোগ দেবেন। সূত্র: আল-জাজিরা
পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
Oplus_131072
You Might Also Like
Sign Up For Daily Newsletter
Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More