রোববার (২৫ জানুয়ারি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেপাকিস্তান
ক্রিকেট বোর্ড (পিসিবি)।এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়েস্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানালে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে—বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে।তবে সে ধরনের সব আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়েছে পিসিবি। বিশ্ব-কাপকে সামনে রেখে দল ঘোষণার মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা নেই।পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি আগেইজানিয়েছিলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, ভারত ও পাকিস্তান অতীতে যেভাবে বিশেষ সুবিধা বা হাইব্রিড মডেল পেয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির উচিত একই নীতি অনুসরণ করা। বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা প্রসঙ্গে নাকভি আরও জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পাকিস্তান সরকারের। প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকায় তাঁর দেশে ফেরার পরই বিষয়টি পরিষ্কার হবে বলে উল্লেখ করেন তিনি।তবে পরদিনই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করায় ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বক্তব্য ছিল মূলত বাংলাদেশের প্রতি সমর্থন জানানো এবং ভারতের বিপক্ষে কূটনৈতিক অবস্থান তুলে ধরার একটি কৌশলগত পদক্ষেপ।