আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে রোববার ৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি থেকে তথ্য জানা গেছে।চিঠিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনেরসিদ্ধান্ত’অনুযায়ী, নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের চারশ (৪০০) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এই
নির্দেশনা ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পাশাপাশি সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করা হয়েছে। তবে চিঠিতে ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি সদস্যদের মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই (০২) জন আনসার সদস্য মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা— ইসির নির্দেশনা
