By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞায় এই ৩০ দিনের ছাড়ের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে।
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞায় এই ৩০ দিনের ছাড়ের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে।
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞায় এই ৩০ দিনের ছাড়ের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে।

Rezaul Karim
Last updated: March 6, 2026 12:42 pm
Rezaul Karim
Share
SHARE

মাঝসমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেলের কিছু চালান কেনার জন্য ভারতকে অস্থায়ীভাবে ৩০ দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিশেষ ছাড় ঘোষণা করে। মূল লক্ষ্য হলো বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই অস্থায়ী ছাড় বিশ্ববাজারে তেলের সরবরাহে কোনো বড় ধরনের ঘাটতি তৈরি হতে দেবে না। একই সঙ্গে তিনি বলেন, ইরান যে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে চাপের মুখে ফেলতে চেষ্টা করছে, তা মোকাবিলাতেও এই সিদ্ধান্ত সহায়ক হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেসেন্ট এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত ও স্বল্পমেয়াদি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ছাড়ের মাধ্যমে রাশিয়া বড় ধরনের আর্থিক সুবিধা পাবে না। কারণ, অনুমতিটি কেবল সেই তেলের চালানের জন্য প্রযোজ্য যেগুলো ইতিমধ্যে সমুদ্রে আটকে রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ভারতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে দেশটির মজুত দিয়ে প্রায় ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। সাধারণত ভারতের মোট তেলের চাহিদার প্রায় ৪০ শতাংশ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি হয়ে মধ্যপ্রাচ্য থেকে আসে। কিন্তু ওই পথ এখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বিকল্প উৎস হিসেবে রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে ভারত।
এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আন্তর্জাতিক বাজারে রুশ তেল কেনাবেচা সীমিত হয়ে যায় এবং অনেক ক্রেতাকে বিকল্প উৎস খুঁজতে হয়।
রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা কমিয়ে দেওয়ার লক্ষ্যেই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে বাস্তবে রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে ওঠে ভারত। এ কারণে এতদিন নয়াদিল্লিকে রুশ তেল কেনা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে আপাতত সেই চাপ কিছুটা শিথিল করা হয়েছে।

You Might Also Like

পবিত্র কুরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

‘ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরো ছয় জাহাজ’

শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে : ইরান

যেকোনো মূল্যে দনবাস দখলে ঘোষণা পুতিনের

ইরানে ‘ভেনেজুয়েলা মডেলে’ ক্ষমতা বদল হতে পারে; যুদ্ধ চলবে ‘চার সপ্তাহের মতো’: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article ইরান সংঘাতের প্রেক্ষাপটে অস্ত্র উৎপাদন বাড়াতে উদ্যোগী যুক্তরাষ্ট্র

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

ইরান সংঘাতের প্রেক্ষাপটে অস্ত্র উৎপাদন বাড়াতে উদ্যোগী যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার টর্পেডো ছুড়লো যুক্তরাষ্ট্র, ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক
ইরানের আরেক যুদ্ধজাহাজের ২০০ নাবিককে শ্রীলঙ্কার আশ্রয়
আন্তর্জাতিক
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন বিধ্বস্ত
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

ইউরোপকে প্রতিপক্ষ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন: বদলে যাচ্ছে বৈশ্বিক শক্তির সমীকরণ

Rezaul Karim
Rezaul Karim
4 Min Read
আন্তর্জাতিক

চিকেনস নেককে ‘হাতিতে’ পরিণত করার হুমকি ভারতীয় আধ্যাত্মিক গুরুর

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
আন্তর্জাতিক

ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিলো যুক্তরাষ্ট্র, সেনা পাঠানোর প্রতিশ্রুতি ফ্রান্স-যুক্তরাজ্যের

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up