লেবাননে ইসরায়েলের চলমান হামলা যাতে ইরানের সঙ্গে আলোচনাকে বাধাগ্রস্ত না করে, সে জন্য জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডেলান্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে হামলার তীব্রতা কমানোর অনুরোধ জানিয়েছেন, কারণ এসব হামলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপের পর ইসরায়েল বৃহস্পতিবার জানায়, তারা লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করবে; যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, এই ফোনালাপ ছিল তাদের নিয়মিত আলোচনার তুলনায় সংক্ষিপ্ত। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে এমন আলোচনায় তারা আগ্রহী, তবে প্রথমেই ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপের আগ পর্যন্ত ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ বা তীব্রতা কমানোর আহ্বান জানায়নি। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, ট্রাম্প উদ্বিগ্ন যে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। একই সঙ্গে ইরান ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে, লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার প্রয়োজন তিনি বোঝেন, তবে লেবাননে হামলা কমিয়ে যুদ্ধবিরতিকে সমর্থন করা উচিত বলেও মত দেন তিনি। স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক Randa Slim বলেন, ‘এই পর্যায়ে লেবাননে ইসরায়েলি বিমান হামলা কমানো কার্যত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সূচনার পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে।’ সাম্প্রতিক সময়ে ইসরায়েল লেবাননে তাদের অভিযান আরও বিস্তৃত করেছে; দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সেনাবাহিনী লিটানি নদীর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে—যা ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ২০ মাইল দূরের একটি কৌশলগত এলাকা। ইসরায়েল দীর্ঘদিন ধরে এই অঞ্চল থেকে হিজবুল্লাহকে উত্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এ অভিযানগুলো বন্ধ হবে না; তবে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ট্রাম্পের অনুরোধ অনুযায়ী লেবাননে হামলা কিছুটা সীমিত করবে ইসরায়েল। তবুও নেতানিয়াহু বলেছেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই, আমরা পূর্ণ শক্তিতে হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব।’
লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
Oplus_131072
You Might Also Like
Sign Up For Daily Newsletter
Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More