By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > রাজনীতি > সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট

Rezaul Karim
Last updated: February 12, 2026 10:55 am
Rezaul Karim
Share
SHARE

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল প্রায় সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে উপস্থিত হয়। এ প্রতিনিধি দলে জামায়াতে
ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য নেতারা অংশ নেন। বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মাওলানা আবদুল হালিম জানান, বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি আরও তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। এ আসন বাদে দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যেখানে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫০টি রাজনৈতিক দল।এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে দলীয় নারী প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র নারী প্রার্থী ২০ জন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করছেন দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

You Might Also Like

আওয়ামী লীগের ৪৮ শতাংশই এবার বিএনপিকে ভোট দেবে : জরিপ

কবরে বলতে পারবেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি: শাহরিয়ার কবির

এয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট কোন দিকে?

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জাতীয়
কাবার আচ্ছাদনকে কার্পেট হিসেবে ব্যবহার করেছিলেন জেফ্রি এপস্টাইন
আন্তর্জাতিক
নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
জাতীয়
মহানাটকীয় ড্রয়ের পর প্রথম সুপার ওভারও টাই! আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা
খেলা

You Might also Like

রাজনীতি

এন সি পির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
রাজনীতি

বন্ধুত্বের উৎসবের পর‌ই কূটনৈতিক বার্তা, দিলির অসন্তোষ ঢাকার প্রতি

Rezaul Karim
Rezaul Karim
4 Min Read
রাজনীতি

রাজনৈতিক পটপরিবর্তনে জামায়াতের উত্থান ও ক্রমাবনতি: এক বিশ্লেষণ

Rezaul Karim
Rezaul Karim
5 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up