By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > জাতীয় > ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Rezaul Karim
Last updated: March 4, 2026 3:01 pm
Rezaul Karim
Share
SHARE

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এই কর্মসূচির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থ সচিবকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
প্রেস সচিবের ভাষ্যমতে, ‘কৃষক কার্ড’ শুধু একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করবে। ধাপে ধাপে এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও সেবা প্রদান করা হবে।
কৃষক কার্ডের আওতায় কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা গ্রহণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিপণন, কৃষি বিষয়ক প্রশিক্ষণ এবং ডিজিটাল মাধ্যমে আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য পেতে পারবেন। পাশাপাশি ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।
এই কর্মসূচি কেবল শস্যচাষীদের জন্য সীমাবদ্ধ থাকবে না। মৎস্যচাষী, প্রাণিসম্পদ খামারি এবং দুগ্ধ উৎপাদনকারীরাও এর অন্তর্ভুক্ত হবেন।
প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে বিভিন্ন শ্রেণির কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর দেশের আট বিভাগের নির্বাচিত নয়টি উপজেলার নির্দিষ্ট ব্লকে পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণ শুরু হবে। নির্বাচিত উপজেলাগুলো হলো— টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে প্রায় ২,৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। এছাড়া খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে আর্থিক সহায়তাও দেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাক-পাইলট ও পাইলট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

You Might Also Like

পদত্যাগ করছেন প্রধান‌ উপদেষ্টার বিশেষ সহকারী

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনাকে জরুরী ভাবে ঢাকায় আনল সরকার

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাষ্টারপ্ল্যানের মূললক্ষ্যঃ পরিবেশ উপদেষ্টা

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন ট্রাম্প
Next Article মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি, নিহত ৮০

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

The Mercy of the Prophet ﷺ and Love for Him in the Life of a Believer | رحمةُ النبي (ﷺ) ومحبته في حياة المؤمن
আকীদা
প্রিয় নবীজী (ﷺ)-এর রহমত, উম্মতের প্রতি দরদ ও মুমিনের জীবনে নবীপ্রেমের গুরুত্ব
হাদীস ও সুন্নাহ
New concerns are being raised about the Strait of Malacca
বিশ্ব
এবার মালাক্কা প্রণালি নিয়ে তৈরি হচ্ছে নতুন শঙ্কা
আন্তর্জাতিক

You Might also Like

জাতীয়

সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা অসম্ভব নয়: প্রধানমন্ত্রী

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
জাতীয়

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
জাতীয়

৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up