By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: ৫০ হাজারের বেশি ইসরাইলি সেনার বিদেশি নাগরিকত্ব রয়েছে
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > ৫০ হাজারের বেশি ইসরাইলি সেনার বিদেশি নাগরিকত্ব রয়েছে
আন্তর্জাতিক

৫০ হাজারের বেশি ইসরাইলি সেনার বিদেশি নাগরিকত্ব রয়েছে

Rezaul Karim
Last updated: February 15, 2026 6:07 am
Rezaul Karim
Share
SHARE

সরকারি উপাত্তের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, দখলদার ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ৫০ হাজারের বেশি সদস্যের ইসরাইলি নাগরিকত্বের পাশাপাশি বিদেশি নাগরিকত্ব রয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইসরাইলের একটি প্রভাবশালী দৈনিক পত্রিকায় এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে কাজ করা একটি সংগঠন তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পর ইসরাইলি সামরিক বাহিনী এই তথ্য প্রকাশ করে। এটিকে ইসরাইলি সেনাসদস্যদের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত প্রথম বিস্তারিত ও প্রকাশ্য পরিসংখ্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে, বর্তমানে ৫০ হাজার ৬৩২ জন সেনাসদস্যের ইসরাইলি নাগরিকত্বের পাশাপাশি অন্তত একটি বিদেশি নাগরিকত্ব রয়েছে। এদের মধ্যে ১২ হাজার ১৩৫ জনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। পাশাপাশি ৬ হাজার ১২৭ জন সেনাসদস্য ফ্রান্সের নাগরিকত্বধারী এবং পাঁচ হাজারের বেশি সেনার রাশিয়ার নাগরিকত্ব রয়েছে।
তথ্য অনুযায়ী, তিন হাজারের বেশি সেনাসদস্যের জার্মানির নাগরিকত্ব রয়েছে এবং প্রায় সমসংখ্যক সেনার ইউক্রেনের নাগরিকত্ব আছে। এক হাজারের বেশি করে সেনাসদস্যের রয়েছে ব্রিটেন, রোমানিয়া, পোল্যান্ড, ইথিওপিয়া ও কানাডার নাগরিকত্ব। বাকিরা বিভিন্ন অন্যান্য দেশের নাগরিকত্ব বহন করছেন।
প্রকাশিত পরিসংখ্যানে আরও বলা হয়, ৪ হাজার ৪৪০ জন সেনাসদস্যের ইসরাইলি নাগরিকত্বের পাশাপাশি দুটি বিদেশি নাগরিকত্ব রয়েছে। এ ছাড়া ১৬২ জন সেনাসদস্যের ক্ষেত্রে তিনটি বিদেশি নাগরিকত্ব থাকার তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের মার্চ মাসে এই তথ্য চাওয়া হয়েছিল। এটিই প্রথমবারের মতো ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যদের বিদেশি নাগরিকত্ব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জনসমক্ষে এসেছে।
ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির সক্রিয় দায়িত্বে থাকা সেনাসংখ্যা প্রায় এক লাখ সত্তর হাজার। পাশাপাশি নিবন্ধিত রিজার্ভ সেনাসদস্যের সংখ্যা আনুমানিক চার লাখ থেকে চার লাখ ষাট হাজারের মধ্যে।
সূত্র: টি আর টি ওয়ার্ল্ড

You Might Also Like

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে নিয়ে বিতর্কে জড়ালেন পাক আই এস পি আর প্রধান

ইসরায়েল মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘ

লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: আরাগচি

ইরানকে বেলারুশের প্রেসিডেন্টের জিজ্ঞাসা, কী সাহায্য দরকার আপনাদের?

হরমুজ প্রণালিতে মানবিক করিডর খুলতে বিশেষ টাস্কফোর্স গঠন করলো জাতিসংঘ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেফতার
Next Article প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

Iran oil refinery attacked despite ceasefire
বিশ্ব
China persuaded Iran to accept a ceasefire at the last minute!
বিশ্ব
যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা
আন্তর্জাতিক
শেষ মুহূর্তে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে চীন!
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী: জাতিসংঘ

Rezaul Karim
Rezaul Karim
4 Min Read
আন্তর্জাতিক

খামেনি পরিবারের একাধিক সদস্য নিহত: রোয়া নিউজ

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে সতর্কতা বৃদ্ধি প্রস্তুতি যাচাইয়ে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের পরিদর্শন

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up