মহান বিজয় দিবস উপলক্ষে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল জাতির বীর সন্তানদের অতুলনীয় আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ ও চেতনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, যেসব লক্ষ্য, আদর্শ ও স্বপ্ন ধারণ করে বীর মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই পথেই আমাদের অগ্রসর হতে হবে। তিনি আরও উল্লেখ করেন, মহান বিজয় দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে দেশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক দিনে জাতি নতুন করে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করবে—মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার পথে সক্রিয় ভূমিকা রাখবে।
