By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: ‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত পারিবারিক সহিংসতা বৈধ করেছে তালেবান
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > ‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত পারিবারিক সহিংসতা বৈধ করেছে তালেবান
আন্তর্জাতিক

‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত পারিবারিক সহিংসতা বৈধ করেছে তালেবান

Rezaul Karim
Last updated: February 19, 2026 1:11 pm
Rezaul Karim
Share
SHARE

আফগানিস্তানে ক্ষমতাসীন ইসলামপন্থি গোষ্ঠী তালেবান একটি নতুন ফৌজদারি আইন কার্যকর করেছে, যা পারিবারিক সহিংসতাকে কার্যত বৈধতা দেয় বলে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। এই নতুন দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।
প্রায় ৯০ পৃষ্ঠার এই আইন অনুযায়ী, স্বামীদের স্ত্রী ও সন্তানদের ওপর শারীরিক শাস্তি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তবে মারধরের ফলে যদি হাড় ভেঙে যায় বা গুরুতর জখম হয়, সে ক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাও আবার তখনই, যখন ভুক্তভোগী নারী আদালতে নির্যাতনের বিষয়টি প্রমাণ করতে সক্ষম হবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম The Independent–এর তথ্য অনুযায়ী, পশতু ভাষায় রচিত এই দণ্ডবিধির নাম ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’, যার অর্থ আদালতের ফৌজদারি বিধানসংক্রান্ত নিয়মাবলি। ইতোমধ্যে এটি আফগানিস্তানের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে।
নতুন এই আইনে অপরাধ ও শাস্তির ক্ষেত্রে সামাজিক শ্রেণিভেদ স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—ধর্মীয় আলেম, অভিজাত শ্রেণি (আশরাফ), মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। একই ধরনের অপরাধ হলেও শাস্তির মাত্রা নির্ধারিত হবে অভিযুক্ত ব্যক্তির সামাজিক অবস্থানের ভিত্তিতে।
আইন অনুযায়ী, কোনো ধর্মীয় আলেম অপরাধ করলে তার ক্ষেত্রে কেবল উপদেশই যথেষ্ট বলে বিবেচিত হবে। অভিজাত শ্রেণির কেউ অপরাধ করলে তাকে আদালতে ডেকে সতর্ক বা পরামর্শ দেওয়া হবে। মধ্যবিত্ত শ্রেণির অপরাধীদের জন্য রয়েছে কারাদণ্ডের বিধান। আর নিম্নবিত্ত শ্রেণির ব্যক্তিদের একই অপরাধের জন্য কারাদণ্ডের পাশাপাশি শারীরিক শাস্তিও দেওয়া হতে পারে।
এছাড়া বলা হয়েছে, গুরুতর অপরাধের ক্ষেত্রে শারীরিক শাস্তি সংশোধনাগারে নয়, বরং ধর্মীয় আলেমদের তত্ত্বাবধানে প্রয়োগ করা হবে।
নতুন আইনে আরও বলা হয়েছে, বিবাহিত কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে তার সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নির্যাতনের অভিযোগ জানাতে গেলে নারীকে সম্পূর্ণ হিজাব পরিহিত অবস্থায় আদালতে হাজির হয়ে নিজের আঘাত প্রমাণ করতে হবে এবং এ সময় তার সঙ্গে স্বামী অথবা কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক।
এই দণ্ডবিধি কার্যকর হওয়ার ফলে ২০০৯ সালে প্রণীত ‘নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ আইন’ বাতিল হয়ে গেছে। আইনটি সে সময় আফগানিস্তানের যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের আমলে চালু হয়েছিল।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, নতুন এই আইন নিয়ে প্রকাশ্যে কথা বলতে মানুষ ভয় পাচ্ছে। কারণ তালেবান কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে জানিয়েছে—এই দণ্ডবিধি নিয়ে আলোচনা করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

You Might Also Like

বাংলাদেশকে নিয়ে একাওরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারত

বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

চীন ও তাইওয়ানের এক হ‌ওয়া কেউ ঠেকাতে পারবে নাঃ শি জিনপিং

ভেনেজুয়েলার উপকূলে আরো ও একটি তেলবাহী জাহাজ আটক করলো যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ‘হুমকি’ রয়েছে: পেত্রো

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article এলিয়েনের অস্তিত্ব বাস্তব দাবি ওবামার

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

এলিয়েনের অস্তিত্ব বাস্তব দাবি ওবামার
আন্তর্জাতিক
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু বুধবার
সারাদেশ
সৌদি আরবে রোজা শুরু
আন্তর্জাতিক
প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

‘ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরো ছয় জাহাজ’

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

পাকিস্তানের ফিল্ড মার্শাল মনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যাক্তির স্বীকৃতি দিলেন ট্রাম্প

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up