মধ্যপ্রাচ্যের নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে। এই সিদ্ধান্তের ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়েছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট বাতিলের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি। বৃহস্পতিবার, ৫ মার্চ, ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।