ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র নাকি বিশ্ববাসীর উপকার করেছে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আরও বলেন, এই অভিযানের অগ্রগতি তাদের প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রম নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প এই বক্তব্য দেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, শূন্য থেকে দশের স্কেলে যদি এই অভিযানের অগ্রগতি পরিমাপ করা হয়, তবে তা ইতোমধ্যে ১৫-এর সমান হয়েছে—যা তার মতে প্রত্যাশার চেয়েও বেশি সফলতা নির্দেশ করে।
তিনি আরও দাবি করেন, এই সামরিক পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।
এদিকে হামলায় হতাহতদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, নিহতদের তিনি “গুরুতর সমস্যাগ্রস্ত মানুষ” বলে মনে করেন।
অন্যদিকে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে এখন পর্যন্ত প্রায় ১,৩৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।