By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
আন্তর্জাতিক

যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

Rezaul Karim
Last updated: March 30, 2026 5:39 am
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠীর পক্ষ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, মে মাসের তেলের আগাম চুক্তির মূল্য ৩ শতাংশের বেশি বেড়ে এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি প্রায় ১১৬ ডলারে পৌঁছেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের আগাম মূল্যও প্রায় সাড়ে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৩ ডলারের কাছাকাছি অবস্থান করছে। চলতি মাসে তেলের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি একটি নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তেলের দাম বাড়ার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। সোমবার জাপানের প্রধান শেয়ার সূচক প্রায় সাড়ে ৪ শতাংশ কমেছে এবং দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক কমেছে প্রায় সাড়ে ৩ শতাংশ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ক্ষেত্রে তার প্রথম পছন্দ হতে পারে দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। তিনি ভেনেজুয়েলার উদাহরণ টেনে বলেন, সেখানে রাজনৈতিক পরিবর্তনের পর তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়েছে। একই ধরনের পদক্ষেপ ইরানের ক্ষেত্রেও নেওয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
প্রায় চার সপ্তাহ ধরে চলমান মার্কিন-ইসরায়েলি চাপের জবাবে ইরান প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এর ফলে উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং জ্বালানি অবকাঠামো বড় ঝুঁকির মুখে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে তেলের দামে।
এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যমে জানান, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের সমর্থনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে করে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিশ্লেষক এড ইয়ারদেনি মনে করেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে এবং এর প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। তার মতে, তেলের উচ্চ মূল্য ও সুদের হার দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় অবরুদ্ধ থাকলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার ঝুঁকিতে পড়বে। কারণ এই পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন করা হয়।
অন্যদিকে কৌশলবিদ ডেভিড রোচ বলেন, যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে স্থলবাহিনী মোতায়েন বা ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। উল্লেখ্য, ইরানের প্রায় ৯০ শতাংশ তেল এই দ্বীপ দিয়েই রপ্তানি হয়।
তবে তিনি সতর্ক করেন, এমন পদক্ষেপ ইরানের অর্থনীতিকে চাপে ফেললেও পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি অনেক বেশি। এতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার শিকার হতে পারে, যা পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দিতে পারে।
এছাড়া সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম পাইপলাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরে পৌঁছায়। কিন্তু বাব আল-মান্দেব প্রণালিতে সামান্য বিঘ্ন ঘটলেও রপ্তানি বড় ধরনের বাধার মুখে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিকল্প হিসেবে সুয়েজ খাল ব্যবহার করা হলেও পরিবহনের সক্ষমতা অনেকটাই কমে যাবে। এর ফলে দৈনিক প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ থেকে হারিয়ে যেতে পারে, যা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে।

You Might Also Like

জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

রাশিয়ার সঙ্গে ভারতের নতুন একাধিক চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্যের বড় পরীক্ষা

ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী ট্যাংকার জব্দ: ট্রাম্প–মাদুরো বিরোধে নতুন উত্তেজনা

ইরানের নতুন নেতাকে হত্যা নয়: চীন

মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি, নিহত ৮০

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article 10 people from Sunamganj died due to lack of food, bodies were dumped in the Mediterranean Sea
Next Article War intensifies: Oil prices rise again in global markets, shares fall in Asia

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

We must learn to fight ourselves, the US will no longer provide aid: Deland Trump
বিশ্ব
নিজে লড়াই করা শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সহায়তা দেবে না : ডেলান্ড ট্রাম্প
আন্তর্জাতিক
How Asian countries are dealing with the energy crisis
বিশ্ব
জ্বালানি সংকট কীভাবে সামলাচ্ছে এশিয়ার দেশগুলো
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

ইরান সংঘাতের প্রেক্ষাপটে অস্ত্র উৎপাদন বাড়াতে উদ্যোগী যুক্তরাষ্ট্র

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
আন্তর্জাতিক

এলিয়েনের অস্তিত্ব বাস্তব দাবি ওবামার

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে মাসের পর মাস ‘ঝুঁকিপূর্ণ’ করে রাখতে পারে ইরান

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up