By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: আলোচনা অনেকটা এগিয়েছে, ‘বড় চুক্তি’ হতে পারে, কিন্তু বল এখন ইরানের কোর্টে: ভ্যান্স
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > আলোচনা অনেকটা এগিয়েছে, ‘বড় চুক্তি’ হতে পারে, কিন্তু বল এখন ইরানের কোর্টে: ভ্যান্স
আন্তর্জাতিক

আলোচনা অনেকটা এগিয়েছে, ‘বড় চুক্তি’ হতে পারে, কিন্তু বল এখন ইরানের কোর্টে: ভ্যান্স

Rezaul Karim
Last updated: April 14, 2026 7:57 am
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অনেকটা অগ্রগতি’ অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সামনে আরও আলোচনা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, এখন সিদ্ধান্ত ইরানের হাতে। গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ছেড়ে আসার কারণও ব্যাখ্যা করেন তিনি। ভ্যান্স দাবি করেন, ‘সেখানে থাকা ইরানি প্রতিনিধিদল কোনো চুক্তিতে পৌঁছাতে পারছিল না। আমাদের দেওয়া শর্তগুলোর অনুমোদন নিতে তাদের তেহরানে ফিরে যেতে হতো। এই অনুমোদন আসতে হবে তাদের সর্বোচ্চ নেতা বা অন্য কারও কাছ থেকে।’ সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানিরা যথেষ্ট নমনীয়তা দেখাবে কি না। চুক্তি চূড়ান্ত করার জন্য যেসব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নিশ্চিত করা প্রয়োজন, তারা সেগুলো মেনে নেবে কি না।’ তিনি আরও বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম অবশ্যই ইরান থেকে সরিয়ে নিতে হবে। পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিশ্রুতিও আমাদের পেতে হবে।’ ভ্যান্স মনে করেন, ইরানিরা যদি এসব শর্তে রাজি হয়, তবে দুই দেশের জন্য খুব ভালো একটি চুক্তি হতে পারে। ইরানকে একটি ‘স্বাভাবিক’ দেশ হিসেবে দেখতে পারলে যুক্তরাষ্ট্রও খুশি হবে বলে সাক্ষাৎকারে জানান ভ্যান্স। তিনি বলেন, ‘ইরান যদি একটি “স্বাভাবিক” দেশের মতো আচরণ করে, তাদের অর্থনীতি যদি স্বাভাবিক হয় এবং সে দেশের মানুষ যদি উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে পারে, তবে আমরা সত্যিই খুব আনন্দিত হব। কিন্তু অর্থনৈতিকভাবে একটি স্বাভাবিক দেশে পরিণত হতে হলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতে হবে। সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিই মনে করি এখানে একটি বড় চুক্তির সুযোগ রয়েছে। তবে আমার ধারণা, পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি এখন ইরানিদের ওপরই নির্ভর করছে।’ ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র আশা করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান ইতিবাচক পদক্ষেপ নেবে। তা না করলে আলোচনার মোড় ঘুরে যাবে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন এই নেতা বলেন, ‘নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে। আমাদের সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তাদের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপের মাধ্যমে আমরা এখন তাদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপও প্রয়োগ করছি।’

You Might Also Like

ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস

চীন ও তাইওয়ানের এক হ‌ওয়া কেউ ঠেকাতে পারবে নাঃ শি জিনপিং

ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?

রাশিয়া ও চীনের দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা নিতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে জটিল সংঘাতের কথা বলল ইরান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article Chinese ship passes through Strait of Hormuz despite US blockade

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

Chinese ship passes through Strait of Hormuz despite US blockade
বিশ্ব
মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ
আন্তর্জাতিক
Reciprocal blockades in the Strait of Hormuz: Global economy and security in new crisis
বিশ্ব
হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধ: বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা নতুন সংকটে
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: আরাগচি

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
আন্তর্জাতিক

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
আন্তর্জাতিক

ইরান সংঘাত ‘ন্যায়যুদ্ধের’ মানদণ্ড পূরণ করে না: মার্কিন সামরিক বাহিনীর আর্চবিশপ

Rezaul Karim
Rezaul Karim
4 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up