By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: তিনবিঘা করিডোর সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > জাতীয় > তিনবিঘা করিডোর সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের
জাতীয়

তিনবিঘা করিডোর সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের

Rezaul Karim
Last updated: May 23, 2026 5:22 am
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (২২ মে) বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনবিঘা করিডোর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবির দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডোর এলাকায় ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভীম বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি বিজিবি ও স্থানীয়দের নজরে এলে পানবাড়ি কোম্পানি কমান্ডার বিএসএফের ১৭৪/ভীম ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে খুঁটি অপসারণের অনুরোধ জানান। তবে বিএসএফ কোম্পানি কমান্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খুঁটি স্থাপন করা হয়েছে বলে জানিয়ে তা সরাতে অপারগতা প্রকাশ করেন। পরে ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে বিএসএফের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালালে দহগ্রাম বিওপির টহল দল বাধা দেয়। তবুও বিএসএফ সদস্যরা বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে বিজিবি সূত্র জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে দহগ্রাম, পানবাড়ি ও আঙ্গরপোতা এলাকায় টহল জোরদার করা হয়েছে। বর্তমানে বাঁশের খুঁটি স্থাপনের কাজ বন্ধ থাকলেও ভারতীয় সার্ভে বিভাগের মাপজোখ কার্যক্রম চলমান রয়েছে। রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ কোনো কার্যক্রম পরিচালনা করলে বিজিবি তা মেনে নেবে না। বিজিবির বাধার মুখে বিএসএফের খুঁটি স্থাপনের কাজ বন্ধ হয়েছে। এ ঘটনায় শনিবার (২৩ মে) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

You Might Also Like

ফ্লাইট স্থগিত: মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি, নেই থাকা-খাওয়ার টাকা

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩ অধ্যাদেশ উঠবে সংসদে

দেশের ৩৫ জেলায় শনাক্ত ভয়ংকর ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা

আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article Nearly 1.2 billion people worldwide suffer from mental health problems: Study

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

Nearly 1.2 billion people worldwide suffer from mental health problems: Study
বিশ্ব
বিশ্বে প্রায় ১২০ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন: গবেষণা
আন্তর্জাতিক
Iran conducts weapons training in live broadcast on state TV
বিশ্ব
Putin Warns Nuclear Arsenal Remains Russia’s “Ultimate Safeguard” as Global Tensions Deepen
বিশ্ব

You Might also Like

জাতীয়

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
জাতীয়

ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরনের ফ্লাইট ওঠা নামা বন্ধ

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up