ভারতে বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভোগা তরুণদের এক নতুন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করেছে দেশটির প্রধান বিচারপতির একটি তীর্যক মন্তব্য। বেকার ও অলস তরুণদের তেলাপোকার মতো পরজীবী বলে মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়েছে জেন-জি প্রজন্ম। এর জবাবে তারা ব্যঙ্গাত্মকভাবে ভারতীয় জনতা পার্টি-বিজেপিকে কটাক্ষ করে ‘ককরোচ জনতা পার্টি-সিজেপি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। সেখান থেকেই এখন সরকারের নানা ব্যর্থতা, বেকারত্ব, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে সরব হচ্ছেন ভারতীয় তরুণরা। বেসরকারি জরিপ বলছে, ভারতের অধিকাংশ জেন-জি তরুণ বেকারত্ব ও আর্থিক অনিশ্চয়তার কারণে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না। এদের বড় অংশই শিক্ষিত বেকার। আগে থেকেই এ নিয়ে ক্ষোভ থাকলেও প্রধান বিচারপতির মন্তব্য সেই ক্ষোভকে আরও উসকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সিজেপি। ব্যঙ্গ ও রসিকতার মাধ্যমে রাজনীতি, মুদ্রাস্ফীতি ও কর্মসংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে তারা। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র জেন-জিদের তেলাপোকার সঙ্গে তুলনা করলে তার প্রতিবাদেই যাত্রা শুরু হয় ককরোচ জনতা পার্টির। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন, তরুণদের নয় বরং ভুয়া ডিগ্রিধারীদের পরজীবী বলেছেন। সিজেপির প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপক বলেন, যারা আমাদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন, তাদের বোঝা উচিত তেলাপোকা নোংরা পরিবেশেই জন্মায়। অর্থাৎ সমাজব্যবস্থাই পচে গেছে বলেই এত ‘তেলাপোকা’ তৈরি হচ্ছে। সিজেপির সদস্য হতে হলে চারটি শর্ত পূরণ করতে হয়— আবেদনকারীকে বেকার, অলস, অনলাইনে সক্রিয় এবং সামাজিক ইস্যুতে ক্ষোভ প্রকাশে সক্ষম হতে হবে। ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ অনলাইনে সদস্য হওয়ার আবেদন করেছেন, যাদের বেশিরভাগের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। ইনস্টাগ্রামে ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশের মাধ্যমে সিজেপি সরকারের নানা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশাসনের জবাবদিহি দাবি করছে। মজার বিষয় হলো, ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ককরোচ জনতা পার্টি ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকেও ছাড়িয়ে গেছে। এক ভারতীয় তরুণের ভাষায়, সিজেপি বর্তমান যুবসমাজের হতাশা ও উদ্বেগকে সামনে এনেছে। অল্প সময়ের মধ্যে বিপুল অনুসারী পাওয়াই প্রমাণ করে দেশের পরিস্থিতি নিয়ে তরুণরা কতটা অসন্তুষ্ট। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক মন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে তরুণদের মধ্যে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের প্রায় ১৪০ কোটি মানুষের মধ্যে ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। আর ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ।
ভারতে জেন-জিদের নতুন প্রতিবাদ, গড়ে উঠল ‘তেলাপোকা পার্টি’
Oplus_131072
You Might Also Like
Sign Up For Daily Newsletter
Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More