বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও দক্ষ গেরিলা বাহিনী হিসেবে পরিচিত চেচেন সেনারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ বা ক্রুসেড হিসেবে ঘোষণা করেছে এবং চলমান সংঘর্ষে তারা ইরানের পাশে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে, যা তারা সরাসরি ‘জিহাদ’ হিসেবে বর্ণনা করেছে, মূলত রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচনিয়া প্রদেশের আধাসামরিক বাহিনী হিসেবে পরিচিত এই ইউনিটটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী রমজান কাদিরভের অধীনে কাজ করে, কাদিরভের অধীনে থাকা ‘কাদিরোভতসি’ নামে পরিচিত এই গেরিলা যোদ্ধারা বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করেছে, তারা ড্রোন অপারেশন, স্নাইপার হামলা এবং শহুরে যুদ্ধে বিশেষভাবে দক্ষ, বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা প্রদান করছে, রাশিয়া অনুমোদন দিলে এই চেচেন সেনারা এখনই ইরানে পৌঁছাতে প্রস্তুত, চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’-এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাজ্জাল আখ্যা দিয়ে চেচেন বাহিনীর আধুনিক অস্ত্রসহ ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, শুধু সামরিক সহায়তাই নয়, চেচেন প্রধান রমজান কাদিরভ পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও কৌশলগতভাবে ইরানকে রক্ষা করতে এই দক্ষ, সাহসী এবং অভিজ্ঞ যোদ্ধাদের প্রেরণ করতে পারে, যা ইরানকে সম্ভাব্য পতনের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম, আর এই ঘোষণার ফলে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ইরানের প্রতি চেচেন বাহিনীর সমর্থন এবং রাশিয়ার পরোক্ষ কৌশলগত অবস্থান স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যা মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় নিরাপত্তা পরিমণ্ডলে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
