By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশ আনছে অন্তর্বর্তী সরকার
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > জাতীয় > জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশ আনছে অন্তর্বর্তী সরকার
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশ আনছে অন্তর্বর্তী সরকার

Rezaul Karim
Last updated: January 6, 2026 10:45 am
Rezaul Karim
Share
SHARE

জুলাই মাসের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে নীতিগতভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণআন্দোলনের সময় সংঘটিত কর্মকাণ্ডের কারণে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিতদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা না নেওয়া হয়—সে লক্ষ্যে একটি নতুন অধ্যাদেশ জারির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলোচনার পর আইন মন্ত্রণালয়কে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশটির খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।সভা-সংশ্লিষ্ট সূত্রগুলোজানায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যেমন মুক্তিযোদ্ধ-
দের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও দায়মুক্তির ব্যবস্থা ছিল, ঠিক তেমনভাবেই ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থানের ঘটনা-গুলোর ক্ষেত্রেও অনুরূপ সুরক্ষা দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে তাহরিমা জান্নাত সুরভী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহদী হাসান গ্রেপ্তার হওয়ার পর এ দাবিটি আরও জোরালো হয়ে ওঠে। এর আগে ৪ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২৪ ঘণ্টার মধ্যে দায়মুক্তি অধ্যাদেশ জারির দাবিতে তিন দফা দাবি উত্থাপন করেছিল। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আইনি যাচাই শুরু করে।বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বুধবারই মামলাটির চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালেই হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।আইনশৃঙ্খলাকমিটিরসভায়দেশেরসামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। বিশেষভাবে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে সম্ভাব্য উত্তেজনা ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পার্বত্য অঞ্চলেশান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ওপর জোর দেওয়া হয়।এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়ানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে স্পষ্ট জানানো হয়, উস্কানিমূলক বক্তব্য বা সাম্প্রদায়িক বিভ্রান্তি কোনোভাবেই সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

You Might Also Like

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা— ইসির নির্দেশনা

বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: অর্থ উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা হাওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন খলিলুর রহমান

বাংলাদেশর জাতীয় নির্বাচন: এক নজরে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article ইরানের সঙ্গে যুদ্ধের উদ্বেগ বাড়াচ্ছে ট্রাম্পের মাদুরো কান্ড
Next Article সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাষ্টারপ্ল্যানের মূললক্ষ্যঃ পরিবেশ উপদেষ্টা

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
আন্তর্জাতিক
কুয়েতেও মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান
আন্তর্জাতিক
কুয়েতকে জবাব দিতে হবে তাদের আকাশে মার্কিন বিমান কি করছিল, বলল ইরান
আন্তর্জাতিক
সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা: আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র
আন্তর্জাতিক

You Might also Like

জাতীয়

ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরনের ফ্লাইট ওঠা নামা বন্ধ

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
জাতীয়

নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up