আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে এ বিষয়ে তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে একই দিন দুপুরে নির্বাচন কমিশন জানিয়েছিল, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এ সংক্রান্ত নির্দে-
শনা দিয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ ছিল, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি সদস্যদের মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই (০২) জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন কমিশন এই নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে।