By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: ইরানের অভিযোগ: পানি শোধনাগারে হামলা, ট্রাম্প বললেন ‘কিছুই জানি না’
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > ইরানের অভিযোগ: পানি শোধনাগারে হামলা, ট্রাম্প বললেন ‘কিছুই জানি না’
আন্তর্জাতিক

ইরানের অভিযোগ: পানি শোধনাগারে হামলা, ট্রাম্প বললেন ‘কিছুই জানি না’

Rezaul Karim
Last updated: March 8, 2026 4:21 am
Rezaul Karim
Share
SHARE

হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত একটি পানি লবণমুক্তকরণ (ডিস্যালাইনেশন) প্ল্যান্টে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এ ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
বিবিসির তথ্য অনুযায়ী, শনিবার (৭ মার্চ) আরাঘচি জানান, ওই হামলার কারণে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ঘটনাকে “ভয়ঙ্কর ও উন্মত্ত অপরাধ” বলে উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত হানা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। তার মতে, এ ধরনের দৃষ্টান্ত প্রথম তৈরি করেছে যুক্তরাষ্ট্র, ইরান নয়।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ সম্পর্কে অজ্ঞতার কথা জানিয়েছেন। মিয়ামিতে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই হামলার ব্যাপারে তিনি ‘কিছুই জানেন না’।
এরই মধ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রোববার (৮ মার্চ) এই সংঘাত নবম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে শনিবার প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণাগার ও তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এতে রাজধানীর বিভিন্ন স্থানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময় পানিশোধনাগারেও আঘাত হানার অভিযোগ উঠেছে।
সংঘাতের কারণে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সংঘাতের কারণে বহু মানুষ নিরাপত্তার জন্য এলাকা ছাড়ছে এবং জরুরি সহায়তার জন্য আবেদনও দ্রুত বাড়ছে।
অন্যদিকে ইরানের শীর্ষ রাজনীতিক আলি লারিজানি বলেছেন, তেল স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে জবাব দিতে হবে। তার দাবি, এই যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।
সূত্র: আল-জাজিরা বিবিসি

You Might Also Like

ইরান নিয়ে ‘ভালো খবর’ আছে:ডেলান্ড ট্রাম্প

নামাজরত ব্যাক্তির ওপর গাড়ি তুলে দিল ইসরাইলি সেনা

হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌ মহড়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র উত্থাপন

জামায়াত ও হিন্দুত্ববাদী শাক্তি এক‌ই পাখির পালক: কেরালার মুখ্যমন্ত্রী

উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে: প্রধানমন্ত্রী
Next Article সরকারি কর্মচারীদের বেতন দিতে ৪ বিলিয়ন ঋণ ইউনূস সরকারের

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

World faces biggest energy security threat in history: IEA chief
বিশ্ব
ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে বিশ্ব: আইইএ প্রধান
আন্তর্জাতিক
‘People from India and China come to the US to have children’, controversy surrounds Trump’s shares
বিশ্ব
ভারত-চীনের মানুষ শিশু জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের শেয়ার ঘিরে বিতর্ক
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক ইস্যুতে সামরিক হামলা উল্টো ফল বয়ে আনতে পারে—বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Rezaul Karim
Rezaul Karim
4 Min Read
আন্তর্জাতিক

জাপানে মেঘা ভূমিকম্পের আশঙ্কা: জারি সর্বোচ্চ সতর্কবার্তা

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

সুয়েজ সংকটে আধিপত্য শেষ হয়েছিল ব্রিটিশদের, হরমুজে ট্রাম্পও কি একই পথে?

Rezaul Karim
Rezaul Karim
6 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up