By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: হরমুজ প্রণালিতে মানবিক করিডর খুলতে বিশেষ টাস্কফোর্স গঠন করলো জাতিসংঘ
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > আন্তর্জাতিক > হরমুজ প্রণালিতে মানবিক করিডর খুলতে বিশেষ টাস্কফোর্স গঠন করলো জাতিসংঘ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মানবিক করিডর খুলতে বিশেষ টাস্কফোর্স গঠন করলো জাতিসংঘ

Rezaul Karim
Last updated: March 28, 2026 12:03 pm
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

বর্তমান মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক মানবিক সংকট মোকাবিলায় হরমুজ প্রণালিকে ঘিরে বিশেষ কারিগরি ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
শুক্রবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, অঞ্চলের উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হলে তা বৈশ্বিক মানবিক সহায়তা, খাদ্য নিরাপত্তা এবং কৃষি উৎপাদনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, চলমান সংঘাতের একটি টেকসই রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত থাকলেও, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সার ও সংশ্লিষ্ট কাঁচামালের সরবরাহ নির্বিঘ্ন রাখা, যাতে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব না পড়ে।
জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনি কাঠামোর প্রতি পূর্ণ সম্মান রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জাতিসংঘের মতে, উদ্যোগটি সফল হলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং বৃহত্তর রাজনৈতিক সমাধানের পথ সুগম হবে।
এই টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা। এতে অংশ নিচ্ছে ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (UNCTAD), ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (IMO) এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)-এর প্রতিনিধিরা। প্রয়োজনে আরও সংস্থাকে যুক্ত করা হতে পারে।
একই সঙ্গে মহাসচিবের ব্যক্তিগত দূত জঁ আর্নল্ট এই উদ্যোগের অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
দা সিলভার ভাষ্য অনুযায়ী, এই পরিকল্পনার প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য মানবিক সংকট প্রতিরোধে সার ও প্রয়োজনীয় কাঁচামাল বহনকারী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা।
এদিকে, ইরান এই মানবিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছে। নিউইয়র্কে নিযুক্ত দেশটির প্রতিনিধি আলী বাহরেনি জানিয়েছেন, মানবিক সহায়তা পরিবহনের নিরাপত্তা জোরদারে জাতিসংঘের অনুরোধে তেহরান ইতিবাচক সাড়া দিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালির মাধ্যমে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের আগে এটি ছিল সম্পূর্ণ উন্মুক্ত। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরান কার্যত এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।
ইরান জানিয়েছে, যেসব জাহাজ যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলোর জন্য প্রণালী আংশিকভাবে উন্মুক্ত রাখা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুসুলভ’ দেশের জাহাজ চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে।
তবে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ছয়টি জাহাজ হামলার শিকার হয়েছে।
সূত্র:আনাদোলু এজেন্সি

You Might Also Like

ট্রাম্পের হুমকি: স্পেনের পাশে থাকার কথা জানাল ইইউ

ইউক্রেনে ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে

দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article How effective are US bases in the Middle East after damage from Iranian attacks?
Next Article UN forms special task force to open humanitarian corridor in Strait of Hormuz

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

US-China trade relations still important to the global economy
বিশ্ব
মাথা নোয়াবো না, ইরান পুরো গ্লোবাল সাউথের হয়ে লড়ছে: আবাঘচি
আন্তর্জাতিক
বৈশ্বিক অর্থনীতিতে এখনো গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্ক
আন্তর্জাতিক
Netanyahu secretly visited the Emirates? Iran’s stern warning raises new tensions in the Middle East
বিশ্ব

You Might also Like

আন্তর্জাতিক

উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের

Rezaul Karim
Rezaul Karim
6 Min Read
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র ইসরায়েল, যুদ্ধে কীভাবে জিততে হয় জানে: ট্রাম্প

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের অস্থিরতায় রাশিয়ার সম্ভাব্য লাভ: বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণ

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up