By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Al-Mujaddid 24Al-Mujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Al-Mujaddid 24 > Blog > সারাদেশ > খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে
সারাদেশ

খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে

Rezaul Karim
Last updated: March 29, 2026 3:13 pm
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভয়াবহ খাদ্য ও পানির সংকটে পড়ে ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১০ জনের পরিচয় শনাক্ত করা গেছে, এবং তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ ও অসুস্থদের উদ্ধার করে গ্রিসের একটি শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে।
গ্রিসের একটি ক্যাম্পে অবস্থানরত হবিগঞ্জের এক যুবক শনিবার রাতে জানান, তিনি গত ৬ মার্চ একইভাবে গ্রিসে পৌঁছান এবং বর্তমানে সেই ক্যাম্পেই আছেন, যেখানে ২৭ মার্চ সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের রাখা হয়েছে। উদ্ধারপ্রাপ্তদের বরাতে তিনি জানান, দালালের মাধ্যমে রাবারের নৌকায় করে তারা গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ছয় দিন সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান। পরবর্তীতে মৃতদেহগুলো সাগরেই ফেলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন—নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান এহিয়া (২৫) ও মুজিবুর রহমান (৩৮)। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের আবু ফাহিম এবং জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়ক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জগন্নাথপুর ও দোয়ারাবাজারের স্থানীয় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার বাসিন্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের তথ্য অনুযায়ী, দালালের সঙ্গে প্রায় ১২ লাখ টাকার চুক্তিতে তারা গত মাসে দেশ ছেড়েছিলেন। লিবিয়ায় পৌঁছানোর পর চুক্তির অর্ধেক টাকা পরিশোধ করা হয়। কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর রোববার বিকেলে গ্রিসে থাকা স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর জানা যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, বিভিন্ন সূত্রে অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীদের পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাই করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

You Might Also Like

“আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম”: চাঁদপুর জামায়াত নেতা””

রাজধানীতে ডিমের দাম কমে ডজন ১০০–১২০ টাকা

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, সামরিক মর্যাদায় দাফন

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৪ জনসহ নিহত ৫

ডিএনসিসি প্রশাসকের দায়িত্ব থেকে সরানো হলো এজাজকে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article Iran’s exiled Crown Prince Pahlavi issues stern warning to Trump
Next Article 10 people from Sunamganj died due to lack of food, bodies were dumped in the Mediterranean Sea

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

We must learn to fight ourselves, the US will no longer provide aid: Deland Trump
বিশ্ব
নিজে লড়াই করা শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সহায়তা দেবে না : ডেলান্ড ট্রাম্প
আন্তর্জাতিক
How Asian countries are dealing with the energy crisis
বিশ্ব
জ্বালানি সংকট কীভাবে সামলাচ্ছে এশিয়ার দেশগুলো
আন্তর্জাতিক

You Might also Like

সারাদেশ

ওসমান হাদির হত্যায় জড়িত সবার নাম- ঠিকানা উন্মোচিত করে দেবঃ ডি এমপি কমিশনার

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
সারাদেশ

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে জাকের পার্টির প্রতিনিধি হাসপাতালে

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
সারাদেশ

জুলাইযোদ্ধা তাছরিমা সুরভী মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
Al-Mujaddid 24Al-Mujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up