আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বুধবার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে বাজারে নতুন হিসাব-নিকাশ শুরু হওয়ায় এই দরপতন দেখা দিয়েছে, বাজার বিশ্লেষকদের তথ্যমতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি তিন শতাংশের বেশি কমে প্রায় ৯৬ ডলারে নেমে আসে এবং একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউ টি আই) তেলের দামও প্রায় চার শতাংশ কমে ৯০ ডলারের কাছাকাছি অবস্থান করে, এর আগের দিন মধ্যপ্রাচ্যে নতুন সামরিক উত্তেজনার কারণে তেলের দাম বেড়ে গেলেও বুধবার পরিস্থিতি ভিন্ন মোড় নেয় এবং বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী ঘিরে কিছুটা স্বাভাবিকতা ফিরে আসার সম্ভাবনা বাজারে স্বস্তি তৈরি করেছে, জ্বালানি বিশ্লেষক টামাস ভার্গার মতে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের পথে দৃশ্যমান অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল বাড়তে থাকায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে ফলে তেলের ওপর নিম্নমুখী চাপ আবারও ফিরে এসেছে, তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয় কারণ সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও হরমুজ প্রণালীর আশপাশে সন্দেহভাজন মাইন স্থাপনকারী জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালায় যার ফলে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে তৈরি হওয়া আশাবাদ কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তবে ওয়াশিংটনের দাবি তাদের হামলা ছিল “প্রতিরক্ষামূলক ব্যবস্থা”, একই সময়ে লেবাননে ইসরাইলের বিমান হামলা আরও বেড়েছে যা পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলছে, গত এপ্রিল মাসে তিন মাসব্যাপী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছিল যা বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি এলএনজি ট্যাংকার নিরাপদে হরমুজ অতিক্রম করেছে এমন খবর প্রকাশের পর বাজারে ধারণা তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ এই নৌপথটি দ্রুত স্বাভাবিক হতে পারে এবং এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়বে ও আন্তর্জাতিক বাজারে মূল্যচাপ আরও কমতে পারে, বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল হলেও শান্তি আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অগ্রগতিতে তেলের দামে বড় পতন
Oplus_131072
You Might Also Like
Sign Up For Daily Newsletter
Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More